27 C
আবহাওয়া
১২:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

চট্টগ্রামে অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

চট্টগ্রামে অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে পার্কিং ব্যবস্থা ও মামলার জরিমানার হার চারভাগের এক ভাগ নির্ধারণ করাসহ ৭ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন।

বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর বায়েজিদের তারা গেট এলাকায় অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  হারুনুর রশীদ বলেন, চট্টগ্রাম জেলায় অপরিকল্পিত ভাবে রেজিষ্ট্রেশন দেয়া হচ্ছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গাড়িও রেজিষ্ট্রেশন দিচ্ছে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল। অনতিবিলম্বে অপরিকল্পিত রেজিষ্ট্রেশন বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নগরীতে চাহিদা মোতাবেক অটোরিকশা মেট্টো গাড়ির রেজিষ্ট্রেশন দেয়ার জন্য মেট্টো আরটিসির চেয়ারম্যান পুলিশ কমিশনারের কাছে দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সিনিয়র সহ-সেক্রেটারী ওমর ফারুক, যুগ্ম সম্পাদক সোলায়মান, হাসান মোল্লা, আবুল হোসেন প্রমুখ।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের