31 C
আবহাওয়া
৬:৫৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ

একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ


বিএনএ, ডেস্ক :২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে।  বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সমন্বিত ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে একযোগে এই ফল প্রকাশ করা হয়।প্রথম পর্যায়ের এই ফলে দেশের বিভিন্ন কলেজে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী আসন বরাদ্দ পেয়েছেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১১ লাখ ৪৪ হাজার ৬৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৫৬ হাজার ৫৭১ জন ভর্তি হতে আবেদন করেছিল। তবে অনলাইনে পছন্দের বিভিন্ন কলেজ মিলিয়ে সর্বমোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি আবেদন জমা পড়েছিল। এতে ৯৮ শতাংশ আবেদনকারী আসন পেলেও আসন বঞ্চিত হয়েছেন ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী।

মনোনীত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার মধ্যে নির্ধারিত নিশ্চায়ন ফি পরিশোধ করে ভর্তি নিশ্চায়ন নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। নিশ্চায়ন সম্পন্নকারীরা ২০ সেপ্টেম্বর রোববার থেকে ২২ সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে সরাসরি কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তি হতে পারবেন। এরপর ২৪ সেপ্টেম্বর বুধবার থেকে একাদশ শ্রেণির পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ