31 C
আবহাওয়া
৮:২৬ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান, সাক্ষ্য দেবেন নাহিদ ইসলামও

ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান, সাক্ষ্য দেবেন নাহিদ ইসলামও


বিএনএ, ঢাকা: গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মত সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।  বুধবার এনিসিপির আহ্বায়ক নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন মাহমুদুর রহমান।

সাক্ষ্যে মাহমুদুর রহমান বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের প্র‍য়াত রাষ্ট্রপতি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে চুক্তি হয় তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের। দেওয়া হয় চাকরি ও ‘সেইফ এক্সিটের’ নিশ্চয়তা।

২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বলেন, শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেনাবাহিনীকে দুর্বল করাই ছিল এর লক্ষ্য। আওয়ামী ফ্যাসিবাদ সৃষ্ট একটি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে এটা করা হয়েছিল বলেও জানান মাহমুদুর রহমান। সেই প্লানিংয়ে বিদেশি শক্তিও জড়িত ছিল বলে উল্লেখ করেন তিনি।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ