20 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্কুলের গাছ কর্তনের অভিযোগ

ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্কুলের গাছ কর্তনের অভিযোগ

ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্কুলের গাছ কর্তনের অভিযোগ

বিএনএ, যশোর: বেনাপোলের পুটখালি ইউনিয়নের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ টি মেহগনি গাছ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুটি গাছ কেটে ফেলা হয়। পরে পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে দেয়।

স্থানীয়দের ভাষ্য, কদমতলা গ্রামের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ টি মেহগনি গাছ টেন্ডার ছাড়াই বিক্রি করে দিয়েছেন বারপোতা গ্রামের জাহিদুলের কাছে। ৩৪ হাজার টাকায় বিক্রি করা দুটির মধ্যে একটি গাছ বারোপোতা বাজারে লাবুর মিলে রাখা হয়।

ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, কয়েকটি গাছ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে বলে কাটা হয়েছে।

কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, শুক্রবার স্কুল বন্ধ ছিলো। এ সুযোগে একটি মহল স্কুলের কয়েকটি গাছ কেটে নিয়ে যাচ্ছিল। পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে দেয়।

এ বিষয়ে বারপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার জানান, গাছ কাটার বিষয়টা আমি শুনেছি, আমি তখন ঢাকায় অবস্থান করছি।

আপনার পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার গাছ কর্তনের সাথে জড়িত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, ইউপি সদস্য দেলোয়ারের ভাই যেহেতু স্কুল পরিচালনা কমিটির সভাপতি সেহেতু তাদের যোগসাজশ  থাকতে পারে।

বিএনএ/ সোহাগ হোসেন, ওজি  /হাছিনা আখতার মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী