20 C
আবহাওয়া
৪:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ছেলের গোল দেখেই মারা গেলেন বাবা!

ছেলের গোল দেখেই মারা গেলেন বাবা!

গোল

স্পোর্টস ডেস্ক: ছেলে যখন ফুটবলের হয়ে প্রথম গোল করে উচ্ছ্বাস প্রকাশ করছে তখন হাসপাতালে শয্যাশায়ী বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এমনই হৃদয়বিদারক বাস্তবতাকে মেনে নিতে হয়েছে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নাথান আককে। নেদারল্যান্ডসের জাতীয় দলের খেলোয়াড়ও তিনি। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে গোলোৎসবে মাতে ম্যানচেস্টার সিটি। আরবি লাইপজিগকে ৬-৩ গোলে হারিয়েছে তারা।

এদিন ম্যাচের ১৬তম মিনিটে প্রথম গোলটি করেছিলেন আকে। তার ওই কীর্তি দেখেছিলেন ক্যান্সারে আক্রান্ত বাবা ময়েজ। এরপরই মারা যান তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছেন সিটি তারকা আকে।

সদ্য প্রয়াত বাবাবে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে আকে লিখেছেন, ‘আমি জানি আপনি আমার সঙ্গে আছেন। সবসময় আমার হৃদয়ে থাকবেন। এই গোলটা আপনার জন্য, বাবা।’

ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে আকে লিখেছেন, ‘গতকাল কিছু কঠিন সময়ের পর আমি চ্যাম্পিয়ন্স লিগে গোল করলাম। আর এর কয়েক মিনিট পরই বাবা মারা গেছেন। তখন আমার মা ও ভাই পাশে ছিল। আমার মনে হয় এটাই অর্থবহ, আমাকে খেলতে দেখলে সবসময় বাবা আনন্দিত হতো আর গর্ব অনুভব করত। গত কয়েক সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন। আমার বাবা খুব অসুস্থ ছিলেন আর কোনো চিকিৎসাও সম্ভব ছিল না। আমি খুব ভাগ্যবান যে আমার বাগদত্তা, পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমর্থন পেয়েছি।’

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা