27 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » নুসরাতের পর মুখ খুললেন যশ

নুসরাতের পর মুখ খুললেন যশ

যশ

বিনোদন ডেস্ক: কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান সদ্য মা হয়েছেন। ছেলের জন্মের পরদিন প্রকাশ্যে এনেছিলেন তার নাম। জানিয়েছিলেন ছেলের নাম ‘ঈশান’। সবাইকে সন্তানের নাম জানালেও তার বাবার নাম নিয়ে ছিল ধোঁয়াশা। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে ছেলের বাবার নাম সবার সামনে আনলেন তিনি।

বুধবার রাতে কলকাতা পৌরসভার অনলাইনে ফরমে ছেলের নাম নথিভুক্ত করতে গিয়ে তিনি বাবার নাম জানান। নুসরাত জাহানের সন্তানের পিতার নাম দেবাশিস দাশগুপ্ত। দেবাশীষ দাশগুপ্ত আসলে যশেরই আরেকটি নাম।

এদিকে এবার নিজের প্রথম বিয়ে ও সন্তান নিয়ে মুখ খুললেন অভিনেতা যশ। ছোট ছেলে ঈশান প্রসঙ্গে বলতে গিয়ে বড় পুত্রকে নিয়ে কথা বলেন তিনি।

গণমাধ্যমে এই অভিনেতা বলেন—‘ঈশান খুব ছোট। সবে ১৫ দিন বয়স। এত তাড়াতাড়ি কিচ্ছু পরিবর্তন হয় না। আমার ছেলে আছে, যার বয়স ৯ বছর হয়ে গেছে।’

উল্লেখ্য, কয়েকদিন আগে হাটে হাঁড়ি ভাঙেন যশ দাশগুপ্তর সাবেক স্ত্রী শ্বেতা সিংহ কালহানস। যশ যখন মুম্বাইয়ে কাজ করতেন তখন শ্বেতাকে বিয়ে করেন। এ সংসারে জন্ম নেয় যশের প্রথম সন্তান। শ্বেতা মুম্বাইয়ে থাকেন। কিন্তু পুত্র যশের সঙ্গে কলকাতায় থাকে। তবে ছেলেকে এখনো প্রকাশ‌্যে আনেননি এই অভিনেতা। বেশ আগে শ্বেতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে যশের।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ