30 C
আবহাওয়া
৩:৫৬ অপরাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কাতারের উত্তর উপকূলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের উত্তর উপকূলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা


বিএনএ, বিশ্বডেস্ক: কাতারের উত্তর উপকূলের অদূরে একটি তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস এই তথ্য নিশ্চিত করেছে।

তবে ইউকেএমটিও এই ঘটনায় কতজন নিহত বা আহত হয়েছেন তা স্পষ্টভাবে জানায়নি। এছাড়া আক্রান্ত জাহাজটি কোন দেশের সে বিষয়েও কিছু জানানো হয়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

বুধবার (৭ অক্টোবর) মদিনাত আশ শামাল থেকে ৯৪ কিলোমিটার উত্তরে সমুদ্রসীমায় জাহাজটিতে এই হামলা চালানো হয়।

বাণিজ্যিক নৌ পরিবহন বিষয়ক সাময়িকী ’দ্য মেরিটাইম এক্সিকিউটিভ’ জানিয়েছে, পারস্য উপসাগরের মধ্যবর্তী এলাকায় ট্যাঙ্কারে হামলার ঘটনা বিরল। কাতার এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।

ইউকেএমটিও আরও জানিয়েছে, চলতি মাসের শুরুতেই হরমুজ প্রণালিতে ৯টি তেলবাহী জাহাজে হামলা হয়েছে, যা সেপ্টেম্বর মাসের মোট আক্রমণের প্রায় অর্ধেক। (সূত্র: আল জাজিরা)

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ