29 C
আবহাওয়া
৮:১৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই : রাশিয়া

ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই : রাশিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়া ইউক্রেনে পরমাণু বা রাসায়নিক অস্ত্র মোতায়েন করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর প্রচার করা হয়েছে তার জবাব দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, ইউক্রেন সংঘাতে নিজের লক্ষ্য অর্জন করার জন্য পরমাণু অস্ত্রের কোনো প্রয়োজন মস্কোর নেই।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার (১৬ আগস্ট) মস্কোয় এক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বলেন, ইউক্রেনে আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি তা অর্জন করার জন্য পরমাণু অস্ত্রের প্রয়োজন নেই। তিনি বলেন, রাশিয়া প্রধানত (শত্রুপক্ষের) সম্ভাব্য পরমাণু হামলা প্রতিহত করার জন্য পরমাণু অস্ত্র তৈরি করেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, “গণমাধ্যম ব্যাপকভাবে এই জল্পনা ছড়িয়ে দিচ্ছে যে, রাশিয়া তার বিশেষ সামরিক অভিযানে পরমাণু অস্ত্র ব্যবহার করবে অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে। কিন্তু এসব তথ্যগত আক্রমণ সম্পূর্ণ মিথ্যা।”

সের্গেই শোইগু বলেন, আমেরিকা ও ব্রিটেনসহ ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনে একটি সংঘাত বাধানোর পাঁয়তারা করে আসছিল এবং এজন্য তারা পূর্ব ইউরোপে সেনা ও সমরাস্ত্রের আনাগোনা বাড়িয়েছিল। কিন্তু তাদের সে পরিকল্পনা নস্যাত করে দিতেই রাশিয়া আগাম অভিযান চালিয়েছে।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী