25 C
আবহাওয়া
১২:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে এবারও হবে না তাজিয়া মিছিল

চট্টগ্রামে এবারও হবে না তাজিয়া মিছিল

চট্টগ্রামে এবারও হবে না তাজিয়া মিছিল

বিএনএ,চট্টগ্রাম: করোনাভাইরাসের কারণে চট্টগ্রামে এবারও সব ধরনের তাজিয়া, শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাজিয়া মিছিল নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে।

সিএমপির উপ-কমিশনার মনজুর মোরশেদ জানান, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চট্টগ্রাম নগর এলাকার পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে। তাতে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দেবে।

তিনি বলেন, অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ আদেশ পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী