26 C
আবহাওয়া
১:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হাসপাতালে সাংবাদিককে কোপালেন ছাত্রলীগ নেতা

হাসপাতালে সাংবাদিককে কোপালেন ছাত্রলীগ নেতা

সাংবাদিক

বিএনএ চুয়াডাঙ্গা: তুচ্ছ ঘটনা কেন্দ্র করে চুয়াডাঙ্গায় সাংবাদিক সোহেল রানা ডালিমকে উপর্যুপরি ক্ষুরের আঘাতে রক্তাক্ত জখম করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এর পর সাংবাদিক সোহেলকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় দ্বিতীয় দফায় সেখানে গিয়ে আবারও এলোপাতাড়ি কোপায় হামলাকারীরা

সোমবার (১৬ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত সোহেল রানা ডালিম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার বাসিন্দা ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফ রিপোর্টার।

তিনি বলেন, সোমবার রাত সোয়া ৮টার দিকে অফিসের উদ্দেশে মোটরসাইকেল নিয়ে রওনা হই। ইর্মাজেন্সি সড়কের আব্দুল্লাহ সিটি মার্কেটের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে ছাত্রলীগ নেতা রাজু আহাম্মদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার সহযোগীরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। এক পর্যায়ে অটোরিকশা করে হাসপাতালে এসে চিকিৎসা নিতে শুরু করি। এমন সময় কয়েকজন হামলাকারী গালিগালাজ করতে করতে জরুরি বিভাগের মধ্যে ঢুকে আবারও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল জানান, সাংবাদিক ডালিমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তার শরীরে শতাধিক সেলাই দেয়া হয়েছে। বর্তমানে তিনি সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনসহ সাংবাদিক মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু আহম্মদকে আটক করা হয়েছে। রাজুর সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী