29 C
আবহাওয়া
৮:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হাটহাজারীতে ছুরিকাঘাতে চালক-হেলপারসহ নিহত ২

হাটহাজারীতে ছুরিকাঘাতে চালক-হেলপারসহ নিহত ২

চট্টগ্রামে ছুরিকাঘাতে রেস্তোরাঁ কর্মচারী নিহত

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে  মো.মানিক (৪৫) ও বুলু বড়ুয়া (৫০) নামের দুই ব্যক্তি  নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ট্রাক ড্রাইভার এবং অপরজন দ্রুত যান বাস সার্ভিসের হেলপার বলে নিশ্চিত করেছে স্থানীয় শ্রমিক নেতারা।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টার সময় হাটহাজারীর অক্সিজেন-নাজিরহাট মহাসড়কের আমান বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মো.মানিক হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ মোজাফফরপুর গ্রামের ওয়াহিদ ফকিরের বাড়ীর মৃত শাহ আলমের পুত্র। এছাড়াও অপর ব্যক্তি নিহত ট্রাক চালক ভুলু বড়ুয়া ফটিকছড়ি উপজেলার পাইন্দং হাচ্ছিকিয়ার হিমাংশু বড়ুয়া পুত্র।

দ্রুত যান বাস সার্ভিসের লাইন কন্ট্রোলার মুন্না জানান, গতকাল রাতে আমানবাজার এলাকায় ট্রাক ড্রাইভার বুলুর সাথে তর্কে জড়ান  সিএনজি চালক মো.আরিফ। এর মধ্যে হঠাৎ ট্রাকের দরজা খোলে চালকের আসনে বসে থাকা ড্রাইভার বুলু বড়ুয়াকে ছুরিকাঘাত করে। পরে ট্রাকের পেছনে থাকা দ্রুত যান সার্ভিসের বাসটির দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার মানিককেও ছুরিকাঘাত করে ওই ঘাতক। পরে গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

পরে এ ঘটনায় সিএনজিচালক চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া এলাকার মো. কামালের ছেলে মো. আরিফকে আটক করে পুলিশ।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) নুরুল আলম  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক  সিএনজি চালিত অটোরিকশা চালক আরিফকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী