27 C
আবহাওয়া
৮:১৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বেজুড়ে একদিনে মৃত্যু ৮ হাজার ছাড়াল

বিশ্বেজুড়ে একদিনে মৃত্যু ৮ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু আরও বেড়েছে

বিএনএ, বিশ্ব ডেস্ক : কোন ভাবেই থামানো যাচ্ছেনা প্রাণঘাতি করোনার সংক্রমণ। গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ২০০।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৫৮ হাজার।

শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৩৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ৯১ হাজার ৪৭১ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৯০৯ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ২ লাখ ৬৬ হাজার ২৪৯ জনে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৯ লাখ ২৬ হাজার ৯৮২ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২৪ হাজার ৬০৬ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৫০ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৯১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯৩ লাখ ৮ হাজার ১০৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৫০০ জনের।

অন্যদিকে আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬০ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১১২ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৯৮৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ১২৩ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৮ লাখ ৪৪ হাজার ২৪৯ জন, রাশিয়ায় ৫৯ লাখ ৭ হাজার ৯৯৯ জন, যুক্তরাজ্যে ৫৩ লাখ ৩২ হাজার ৩৭১ জন, ইতালিতে ৪২ লাখ ৮১ হাজার ২১৪ জন, তুরস্কে ৫৫ লাখ ১৪ হাজার ৩৭৩ জন, স্পেনে ৪১ লাখ ২২২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৪৯ হাজার ৯২২ জন এবং মেক্সিকোতে ২৬ লাখ ২৯ হাজার ৬৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা