27 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬


বিএনএ, বিশ্বডেস্ক: দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ঘুমন্ত রোগীদের ওপর ইসরায়েলি হামলায় ৬ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হামলায় নাসের মেডিকেল কমপ্লেক্সের দ্বিতীয় তলাকে লক্ষ্যবস্তু করা হয়। এটি গাজা উপত্যকার অন্যতম বৃহৎ হাসপাতাল এবং খান ইউনিসে এখনও টিকে থাকা একমাত্র হাসপাতাল, যা দক্ষিণ গাজার অন্তত ৫ লাখ মানুষকে সেবা দেয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ ছিল আকস্মিক। ইসরায়েলি বাহিনী হাসপাতালটিকে লক্ষ্যবস্তু করার আগে কোনও সতর্কবার্তা বা সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

নিহত ও আহতদের বেশির ভাগই রোগী। তাদের মধ্যে এমন ব্যক্তিরাও ছিলেন, যাদের পরদিন অস্ত্রোপচারের কথা ছিল। কয়েক দিন ধরে চিকিৎসার জন্য অপেক্ষা করে তারা হাসপাতালের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

উল্লেখ্য, এই হাসপাতালে ২০২৫ সালের ২৫ আগস্টের হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। ওই হামলায় পাঁচ সাংবাদিকসহ অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হন। গত কয়েক বছরে এই হাসপাতাল সপ্তমবারের মতো লক্ষ্যবস্তু হলো। কোনও পূর্বসতর্কতা ছাড়াই হাসপাতালটি বারবার হামলার শিকার হয়েছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ