34.4 C
আবহাওয়া
২:৫২ অপরাহ্ণ - জুন ১৭, ২০২৬
Bnanews24.com
Home » `মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে’

`মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে’


বিএনএ, বিশ্বডেস্ক :  শুক্রবার দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত দুই মাসব্যাপী মার্কিন নৌ অবরোধ তুলে নেয়া হয়েছে।ইরানের একজন  ঊর্ধ্বতন কূটনীতিক  এ তথ্য জানান।

মঙ্গলবার (১৬ জুন) ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, অবরোধ প্রত্যাহার ছিল তেহরানের অন্যতম প্রধান দাবি। তার ভাষায়, ‘অবরোধ প্রত্যাহারের বিষয়টি আমরা শুরু থেকেই জোর দিয়েছিলাম। এখন তা শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই অবরোধ তুলে নেয়া হয়েছে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ জানান, তিনি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একপর্যায়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে তেহরান।

পরবর্তীতে ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সমঝোতার আলোচনার মধ্যেই সেই অবরোধ প্রত্যাহারের দাবি সামনে এসেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ