24 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বারৈয়ারহাটে সড়ক দুর্ঘটনায় দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

বারৈয়ারহাটে সড়ক দুর্ঘটনায় দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

যাত্রাবাড়ীতে বাস চাপায় নিহত ১

বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ের বারৈয়ারহাটে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট পৌর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনাস্থলেই প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৫০ বছর। নিহতের বাড়ি কুমিল্লায় জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার জানান, রাস্তা পার হওয়ার সময় এক প্রতিবন্ধীর মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে তার ব্যাবহৃত মোবাইল ফোনের সাহায্যে বিভিন্ন জনের সাথে কথা চলছে।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে