25 C
আবহাওয়া
৫:১৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

হজে পালনে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু

বিএনএ ডেস্ক: পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে মারা গেছেন আরও এক বাংলাদেশি। তার নাম নুরুল আমিন, বয়স ৬৪ বছর। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ জুন) তার মৃত্যুর তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে জানানো হয়। সেখানে বলা হয়, নুরুল আমিনের পাসপোর্ট নম্বর ‘ইএফ০৭৫৮০০৬’। তিনি ১৬ জুন সৌদি আরবে মারা যান। তবে তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

এবছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ১১ জুন মো. জাহাঙ্গীর কবির নামে আরেক বাংলাদেশির মৃত্যু হয়।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। গত ১৫ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ১৩ হাজার ২২৯ জন হজ পালন করতে সৌদি আরবে গেছেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর