20 C
আবহাওয়া
৬:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে সংঘর্ষে ১০০ তালেবান ও ৮০ সৈন্য নিহত

আফগানিস্তানে সংঘর্ষে ১০০ তালেবান ও ৮০ সৈন্য নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ১০০ তালেবান ও ৮০ আফগান সৈন্য নিহত হয়েছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম এই খবর দিয়েছে।

আফগানিস্তানের নিউজ চ্যানেল ‘তোলো নিউজ’ জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান’সহ দেশটির বিভিন্ন প্রদেশের ৭০টি জেলায় তালেবানের সঙ্গে আফগান সেনাবাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে আফগান সেনবাহিনীর একটি চেকপোস্টের কাছে গাড়িবোমা হামলায় বেশ কয়েকজন সৈন্য হতাহত হন। বাগদিস প্রদেশে তালেবানের অতর্কিত হামলার সময় প্রায় ১০০ সরকারি সৈন্য তালেবানের কাছে আত্মসমর্পন করে বলে জানায় তোলোনিউজ।

এছাড়া, একদল সশস্ত্র তালেবান উরুজগান প্রদেশের চারচেনো জেলা সদরের শহরতলী পর্যন্ত পৌঁছে যাওয়ার পর সেনাবাহিনীর সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়। তবে সেনাবাহিনী শেষ পর্যন্ত শহরের পতন ঠেকাতে সমর্থ হয়েছে।

২০২০ সালের গোড়ার দিকে আফগানিস্তানের তালেবানের সঙ্গে এক শান্তি চুক্তি অনুযায়ী দেশটি থেকে সেনা প্রত্যাহার করতে ব্যর্থ হয় আমেরিকা। এর জের ধরে আফগানিস্তানে তালেবানের সহিংস হামলা বেড়ে গেছে।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী