20 C
আবহাওয়া
৬:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা : ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৯

চট্টগ্রামে করোনা : ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৯


বিএনএ, চট্টগ্রাম :  গত ২৪ ঘণ্টায় ( মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ১ হাজার ১৭০টি নমুনা পরীক্ষায় ১৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রাদের মধ্যে নগরে ১১৭ জন এবং উপজেলায় ৫২ জন। এনিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৪৬৬ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে নগর ও জেলায় ১ জন করে মৃত্যবরণ করেছে। বৃহস্পতিবার (১৭  জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ল (চবি) ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষায় ৩৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮৫টি নমুনা পরীক্ষায় ২৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষায় ৫ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৩৪টি নমুনা পরীক্ষায় ৮ জন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষায় ২৭ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষায় ৪ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষায় ১৯ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩৯টি নমুনা পরীক্ষায় ২৬ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিন মেডিকেল সেন্টার ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬৯ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৪৬৬ জন। যাদের মধ্যে নগরে ৪৩ হাজার ৮০৮ জন এবং উপজেলায় ১১ হাজার ৬৫৮ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুতে বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জন। যাদের নগরে ৪৫৬ জন এবং উপজেলায় ১৯৪ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী