23 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আরাকান সেনাবাহিনীর সাথে মিয়ানমারের বেসামরিক সরকারের বৈঠক

আরাকান সেনাবাহিনীর সাথে মিয়ানমারের বেসামরিক সরকারের বৈঠক


বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারে বেসামরিক জাতীয় ঐক্য সরকার (এনইউজি) আরকান সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করেছে। মিয়ানমারের সামরিক শাসনের পতন ঘটাতে পারে এমন সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে এনইউজি অনলাইনে রাখাইন রাজ্যের আরাকান আর্মির (এএ) সঙ্গে এ বৈঠক করেছে।

সোমবার (১৬ মে) এনইউজি-র পররাষ্ট্রমন্ত্রী উ মিন কো নাইং দুই ঘন্টাব্যাপী অনলাইনে বৈঠক করেন এএ প্রধান মেজর জেনারেল তুন মায়াত নাইং এবং তার ডেপুটি ব্রিগেডিয়ার জেনারেল নিও তুন অং-এর সঙ্গে।

একটি সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে এনইউজি।

উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের পর গত বছরের এপ্রিলে গঠিত হয় এনইউজি। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি আইন প্রণেতা এবং জাতিগত সংখ্যালঘুদের সহযোগীদের নিয়ে গঠিত এ ছায়া সরকার দেশ ও বিদেশে জান্তার বৈধতাকে চ্যালেঞ্জ করতে কাজ করে যাচ্ছে।

অন্যদিকে আরাকান সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। আত্মনিয়ন্ত্রণের জন্য ২০১৫ সাল থেকে রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে গোষ্ঠীটি। রাজ্যের বেশিরভাগ অংশ জুড়ে নিজস্ব প্রশাসন এবং বিচার বিভাগ স্থাপন করেছে তারা।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর