26 C
আবহাওয়া
৫:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মরক্কোর বিদায়ে গ্যালারিতে কাঁদলেন নোরা ফাতেহি

মরক্কোর বিদায়ে গ্যালারিতে কাঁদলেন নোরা ফাতেহি


বিএনএ, ক্রীড়া ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর পর থেকেই সামাজিকমাধ্যমে মরক্কোর প্রতি নিজের সমর্থনের কথা বারবার জানিয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে মরক্কো বিদায় নেওয়ার পর গ্যালারিতে কান্নায় ভেঙে পড়েন নোরা।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চোখের জল মুছছেন তিনি। পাশে থাকা এক বন্ধু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় ছিল মরক্কো। শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে লড়াই করে কোয়ার্টার-ফাইনালে ওঠা দলটি শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে আর চমক দেখাতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে হেরে শেষ হয় তাদের স্বপ্নযাত্রা। পরাজয়ের পরও মরক্কো দলের প্রতি নিজের গর্বের কথা প্রকাশ করেন নোরা। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমিসহ পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, গত এক বছর ধরে আশরাফ হাকিমি ও নোরা ফাতেহির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ