31 C
আবহাওয়া
৪:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » এনবিআরের ২ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

এনবিআরের ২ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আয়কর রিটার্ন দাখিল করা যাবে যেকোন সময় এনবিআর

বিএনএ, ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (চলতি দায়িত্ব) আবু সাঈদ মো. মুস্তাক এবং ট্যাকসেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কর কমিশনার মো. গোলাম কবীরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু করা পৃথক পৃথক আদেশে তাদেরকে অবসরে পাঠানো হয়।

এনবিআর সূত্রে জানা যায়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

তাদের দুজনের বিরুদ্ধেই ইনকাম ট্যাক্স জোন-৫ এ কর্মরত থাকার সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিটেন্স হিসেবে প্রদর্শনের ঘটনায়ও তারা সংশ্লিষ্ট ছিলেন বলে জানা যায়।

বিএনএনিউজ/এইচ.এম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী