23 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে


বিএনএ , ঢাকা: ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক। বৈঠক চলবে বেলা ১টা পর্যন্ত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়।

বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। ঢাকায় অবস্থানের সময় আমনা বালুচ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

সবশেষ, ২০১০ সালে দুদেশের মধ্যে শেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। চলতি মাসের শেষে ঢাকা সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা