31 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বাবার লাঠির আঘাতে প্রাণ গেল ছেলের

বাবার লাঠির আঘাতে প্রাণ গেল ছেলের


বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বাবার লাঠির আঘাতে সজিব মিয়া (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।শনিবার (১৬ এপ্রিল)  সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় সজিব মারা যায় ।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে নিহতের দাদির সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে বাবা ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। ছেলের মৃত্যুর পর মাদকাসক্ত বাবাকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে তার নাক ও কান দিয়ে রক্ত ঝড়তে থাকলে তাকে স্থানীয় একটি ক্লিনিক নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে বাবা ছেলেকে পিটিয়ে আহত করার একদিন পর তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাদকাসক্ত বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম