31 C
আবহাওয়া
৩:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » লকডাউনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট: বান্দরবানে যুবক গ্রেপ্তার

লকডাউনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট: বান্দরবানে যুবক গ্রেপ্তার

bandarban বান্দরবান

বিএনএ, বান্দরবান : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লকডাউন বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে  মো. জিহাদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাতের দিকে পৌর শহরের ৬নং ওয়ার্ড স্টেডিয়াম এলাকার নিজ বাসা হতে থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহাগ।

গ্রেপ্তারকৃত মো. জিহাদ (৩০) বান্দরবান শহরের স্টেডিয়াম এলাকার বাসিন্দা।

পুলিশ পরিদর্শক মো. সোহাগ রানা বলেন, ‘ওই ব্যক্তি ওমর ফারুক জিহাদ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লকডাউন বিরোধী স্ট্যাটাসসহ বিভিন্ন সময় উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট করেছে যা সরকারের ভাবমূর্তি নষ্ট করে।’

তিনি বলেন, ‘জিহাদের বিরুদ্ধে পুলিশের উপপরিদর্শক আমিনুর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর ভোর তিনটার দিকে তার বাড়ি থেকে আমরা তাকে গ্রেপ্তার করি।’

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী