21 C
আবহাওয়া
২:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ২৮টি বিয়ে করেন স্বর্ণা

২৮টি বিয়ে করেন স্বর্ণা

স্বর্ণা

বিনোদন ডেস্ক: মডেল অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা প্রতারণা করতেই একে একে ২৮টি বিয়ে করেন বলে জানিয়েছে পুলিশ। শুধু সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েল নয়, আপত্তিকরভাবে ছবি তুলে এরপর ব্লাকমেল করেছেন স্বর্ণা। সবার কাছ থেকেই হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। শুধু স্বর্ণা একা নন, তার এই কাজে পরিবারের প্রতিটি সদস্যই জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ।

ডিএমপির ডিসি হারুন অর রশীদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অভিনেত্রী রোমানা স্বর্ণা, তার মা, ছেলে, ভাই ও ভাইয়ের বউ সবাই সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের কাছ থেকে টাকা হাতিয়েছেন। তিনি বিদেশ থেকে আসার পর বাসায় নিয়ে অচেতন করে উলঙ্গ অবস্থায় তার ছবি তোলেন স্বর্ণা ও তার পরিবারের সদস্যরা। এরপর টাকা দাবি করেন। টাকা না দিলে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।’

সেই সৌদি প্রবাসী কামরুল ইসলামের করা প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়ে অভিনেত্রী রোমানা স্বর্ণা এখন জেলে। তাকে শুক্রবার ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে তোলা হয়। পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে তার জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী