30.8 C
আবহাওয়া
১১:১০ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মৃত্যু

কুমিল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মৃত্যু

কুমিল্লায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মৃত্যু

বিএনএ, কুমিল্লা: সংবাদ সংগ্রহকালে দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক, কুমিল্লা প্রেস ক্লাবের সদস্য এম সাদেক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লার গোমতী নদীতে মাছ ধরা উৎসবের ছবি তুলতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টা ৫৭ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

এম সাদেক কুমিল্লার সিনিয়র সাংবাদিক। তিনি প্রথম আলোর প্রতিষ্ঠালগ্ন থেকে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী, নাতি-নাতনিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন গ্রেপ্তার চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ছাগলনাইয়ায় অসহায় নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী