30 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক

মিরসরাইয়ে ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক

মিরসরাইয়ে ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে বিজিবির অভিযানে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ কালায়ন চাকমা (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক কালায়ন চাকমা খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার মাটিরাঙা কাউমারা এলাকার কালন্তের ছেলে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

কয়লারমুখ চেকপোস্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামান জানান, রবিবার সকালে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করেন । এসময় ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ কালায়ন চাকমাকে আটক করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি তদন্ত আমিরুল ইসলাম বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

 

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী