28 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চ‌বির আইনশৃংখলা প্রস‌ঙ্গে শিক্ষামন্ত্রীর বিবৃ‌তি

চ‌বির আইনশৃংখলা প্রস‌ঙ্গে শিক্ষামন্ত্রীর বিবৃ‌তি

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

ঢাকা : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দু’গ্রুপের মধ্যে চলমান সংঘাত ও সংঘর্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে অনুরোধ করেছেন।

শ‌নিবার(১৭‌ফেব্রুয়া‌রি) এক‌বিবৃ‌তি‌তে মন্ত্রী আরও ব‌লেন, ইতোপূর্বে যারা এ ধরনের সহিংসতায় জড়িত হয়েছে তাদের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও তিনি অনুরোধ জানান।

মন্ত্রী পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত অছাত্রদের হল ত্যাগ নিশ্চিতকরণে কঠোর ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া, তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়ার অনুরোধ করেছেন। কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম ব্যবহার করে যেনো কোনো দায়ী ব্যক্তি নিষ্কৃতি না পায় এ বিষয়েও সচেতন থাকতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শিক্ষামন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামীকাল বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা আহ্বান করতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কে এম নূর আহমদকে নির্দেশ দিয়েছেন উপাচার্য শিরীণ আখতার।

জিএন

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু