27 C
আবহাওয়া
১২:২৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বাকলিয়ার চাক্তাই খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বাকলিয়ার চাক্তাই খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই খাল থেকে অজ্ঞাত এক যুবকের (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল পৌণে ১০টায় এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতদেহের পরনে ছিল- কালো ফুল প্যান্ট (কোমড়ে বেল্টসহ), গায়ে ছাই কালারের ফুল শার্ট (ভিতরে নীল রংয়ের গেঞ্জি) , মাথায় লম্বা চুল। গায়ের রং কালো শ্যামবর্নের, পুরো শরীর কাদামাখা, নাক ও মুখ দিয়ে রক্ত নিগর্ত হচ্ছে এবং হাত, পা, গালে পচন ধরেছে।চোখ মুখ ফুলে গেছে।

বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে  বলেন, সকালে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে  মরদেহট চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- সাত-আট ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে।আইনগত ব্যবস্থা চলমান।

বিএনএনিউজ/রেহানা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ