26 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে গুলিতে নিহত ৭

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে গুলিতে নিহত ৭


বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের উপকণ্ঠে বন্দুকধারীদের হামলায় এক নারীসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে ঘটনাটি ঘটে।

ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, মারিকানা এলাকায় সংঘটিত এ গুলিবর্ষণের ঘটনায় নিহতদের মধ্যে ছয় জন পুরুষ ও একজন নারী য়েছেন। নিহতদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। এই হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, মধ্যরাতের কিছুক্ষণ পর এ হামলা ঘটে এবং এটি ওই এলাকায় চলমান চাঁদাবাজির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। হামলার পর সন্দেহভাজনরা পালিয়ে যায়।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতি সংস্লিষ্ট সহিংসতার মুখে রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড়ে প্রতিদিন প্রায় ৬৩ জন মানুষ হত্যার শিকার হয়েছেন।

গত ডিসেম্বর মাসে গণহারে গুলিবর্ষণের দুটি পৃথক ঘটনায় একটি হোস্টেল ও একটি পানশালায় শিশুসহ বেশ কয়েকজন মানুষ নিহত হন।

শনিবারের হামলাটি কেপ ফ্ল্যাটস এলাকায় ঘটে। এলাকাটি গ্যাং সহিংসতার জন্য কুখ্যাত। ২০২৫ সালের প্রথম নয় মাসে এ এলাকায় দুই হাজারের বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের