31 C
আবহাওয়া
৯:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ফটিকছড়িতে মোটরসাইকেলের সাথে জিপের সংঘর্ষে নিহত ১

ফটিকছড়িতে মোটরসাইকেলের সাথে জিপের সংঘর্ষে নিহত ১


বিএনএ, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের সাথে চাঁদের গাড়ির (জিপ) ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ শাকিল (৪২)। এ ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে ফটিকছড়ির খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাকিল ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে। আহত আলাউদ্দিনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতির একটি চাঁদের গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শাকিল ও আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক সুমন জানান, জিপের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে শাকিল নিহত হয়েছেন এবং আলাউদ্দিন নামে একজন আহত হয়েছেন। সুরতহাল রিপোর্ট তৈরি ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম