20 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সুযোগ এসেছে একটি মানবিক রাষ্ট্র নির্মাণ করার- তারেক রহমান

সুযোগ এসেছে একটি মানবিক রাষ্ট্র নির্মাণ করার- তারেক রহমান


বিএনএ, ঢাকা:  বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ লড়াই সংগ্রাম রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সুযোগ এসেছে একটি মানবিক রাষ্ট্র নির্মাণ করার। কিন্তু কিছু চিহ্নিত মহল বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে থামিয়ে দিতে চায়। তাই সবাইকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে যেন ষড়যন্ত্রকারীরা সফল না হয়।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি। তাই ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ থামাতে পারবে না।”

বিএনপির চেয়ারম্যান বলেন, “দেশকে রক্ষা করার জন্য এই মুহূর্তে দরকার একটি গণতান্ত্রিক সরকার। সকল গুম খুনের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য অবশ্যই আমাদের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

তারেক রহমান আরও বলেন, “রাষ্ট্র কখনো এসব শহীদের অবদান ভুলে যাবে না। জনগণের সমর্থনে বিএনপি আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের গুরুত্বপূর্ণ সড়ক সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করা হবে শহীদদের নামে। যাতে প্রজন্ম থেকে প্রজন্ম শহীদদের আত্মত্যাগ মনে রাখে।”

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী