25 C
আবহাওয়া
৯:১৪ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » হাজারীবাগে ট্যানারির গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

হাজারীবাগে ট্যানারির গোডাউনের আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, ঢাকা:  রাজধানীর হাজারীবাগ বাজারের ফিনিক্স লেদারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে আগুন লাগে। বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, সাততলা ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আরও ইউনিট বাড়িয়ে মোট ১২টি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাব সদস্যরা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন।

এদিকে শুক্রবার ছুটির দিন হওয়ায় আগুন লাগা ভবনের কর্মীদের ছুটি ছিল। তবে কয়েকজন কর্মী সেখানে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, বেশ কয়েকজন কর্মী শুক্রবারেও কাজ করেন। আগুন লাগার পরে হয়তো আটকা পড়েন তারা।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা