26 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে নির্মাণ শ্রমিকের মৃত্যু


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. তমজিদুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারী) সকাল ১০টায় চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হালাকাকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তমজিদ চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিনামারা এলাকার আবদুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হালাকাকারা এলাকায় গ্রামার স্কুলের পাশে মাস্টার মো. গিয়াসউদ্দিনের নির্মাণাধীন বিল্ডিংয়ে শ্রমিক হিসেবে কাজ করছিল তমজিদ। এসময় তিন তলা ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যায় সে।  গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় তমজিদ।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের