26 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিএনএ, ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সানাউল্লাহকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৯ সালের ৩১ মার্চ রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ৭ বছরের শিশুকে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে সানাউল্লাহ। শিশুটি বাসায় ফিরে তার বাবা-মাকে ঘটনাটি জানায়। পরে শিশুটির মা সানাউল্লাহকে আসামি করে দারুস সালাম থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পরদিনই আসামি গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় দারুস সালাম থানা পুলিশ। আসামি দুই বছর জেলহাজতে থাকার পর ২০২১ সালের মার্চ মাসে জামিনে মুক্ত হন।

তিনি আরও বলেন, এ মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ১১ নভেম্বর আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আদালতের রায় ঘোষণার পর আসামি আত্মগোপনে চলে যান।

এরপর তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব-২। এরই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি ভোরে গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে সানাউল্লাহকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বিএনএ/আজিজুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী নাহিদের জামিন নাকচ