32 C
আবহাওয়া
৫:৩১ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ২ লাখ ১০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালালো পাচারকারী

২ লাখ ১০ হাজার ইয়াবা ফেলে মিয়ানমারে পালালো পাচারকারী


বিএনএ, কক্সবাজার : মিয়ানমার থেকে ইয়াবার একটি  বড় চালান আসার খবরে  টেকনাফ থানার নাফ নদীতে বিশেষ অভিযান চালাচ্ছিল কোস্টগার্ড। আর তা দেখেই ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা নদীতে ফেলে দিয়ে মিয়ানমারে  পালিয়ে যায় চোরাকারবারীরা।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার দিবাগত রাত ২টায় নাফ নদীতে আমরা একটি অভিযান পরিচালনা করি। এসময় সাবরাং নোয়াপাড়া নাফ নদী এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে একটি ডিঙি নৌকা বাংলাদেশ সীমানার দিকে আসতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌকাটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়। পরে কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে নৌকা থেকে দুটি হলুদ রংয়ের প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে নৌকাটি দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে কোস্টগার্ড সদস্যরা পানি থেকে বস্তাগুলো উদ্ধার করে ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে। জব্দ করা ইয়াবাগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিএনএনিউজ/ এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর ঢামেকে বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার