25 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার ২

বিএনএ, ঢাকা : রাজধানীর রমনায় ট্রাকের ড্রাইভিং সিটের পিছনে অভিনব কায়দায় মবিলের বোতলের ভিতরে লুকানো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার(১৬ জানুয়ারী)  রাতে  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম এ অভিযান চালায়।

এ সময় আব্দুল হাবিব (৪০) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মাহবুবুল আলম জানান, আটক আব্দুল হাবিব পেশায় গাড়ি চালক। তিনি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বাস ও ট্রাকে করে ঢাকায় আনতেন। এরপর কারওয়ান বাজারসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন মাহবুবুল আলম।

বিএনএনিউজ/ এসকে, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা