21 C
আবহাওয়া
২:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » অভিনেতা তৌসিফের বিরুদ্ধে তরুণীর মামলা

অভিনেতা তৌসিফের বিরুদ্ধে তরুণীর মামলা

তৌসিফ

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের বিরুদ্ধে মামলা করেছে এক তরুণী। অভিযোগে বলা হয়েছে প্রতারণার মাধ্যমে তিনি আর্থক লেনদেন করেছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে শামসুন্নাহার কনা নামের এই তরুণী রাজধানীর হাতিরঝিল থানায় প্রতারণার অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেন। হাতিরঝিল থানার ওসি সিরাজুল ইসলাম সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অভিনেতার নাটকের অভিনেত্রী বানাবেন-এমন প্রলোভনে বিভিন্ন সময়ে সেই তরুণীর কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে ফেসবুকে ১৮ মাস পূর্বে পরিচয় হয় শামসুন্নাহার কনার। পরিচিত হওয়ার পর তিনি গত ছয় মাস পূর্বে ০১৬**৯৭৮৯০৯ এই নাম্বারে বিশ হাজার টাকা নেন তরুণীর কাছ থেকে। এরপর তৌসিফ তৃতীয় পক্ষ শাহরিয়া হোসেনের মাধ্যমে সোনালী ব্যাংক, সাহাপুর শাখা, চাটখিল, নোয়াখালী অ্যাকাউন্ট নং ৩৪১০০৪৪১ হিসাবের মাধ্যমে বিভিন্ন সময়ে আরো তিন লাখ বিশ হাজার টাকা নেন।

তরুণীর দাবি, অভিনেতা তৌসিফের রিয়েল আইডি দিয়েই তাদের পরিচয়। তারা দুজনে ভিডিও কলে কথা বলেছেন। প্রথম দিকে রিয়েল আইডি দিয়ে কথা হলেও পরে তৌসিফ ফেইক আইডি দিয়ে আমার সঙ্গে কথা বলে। সে সবসময় বলতো ওই আইডি দিয়ে কথা বললে তার সমস্যা হবে। আর আমাকে অভিনয় করাবে বলে বিভিন্ন সময়ে অনেক টাকা নিয়েছে।

বিষয়টি নিয়ে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, আমার আইডি ভেরিফায়েড করা। কেউ যদি ভুল জায়গায় গিয়ে প্রতারণার শিকার হয় সেটা তো আমার দেখার বিষয় নয়। আর এখন এটাও শুনতে হচ্ছে যে, আমি মডেল বানানোর নামে ৫ লাখ টাকা নিয়েছি! আরো কত কী যে শুনতে হবে! আমি সাইবার ক্রাইমের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলবো দ্রুতই।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী