26 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

লোহাগাড়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

লোহাগাড়ায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ জাওয়াদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ায় এই ঘটনা ঘটে।

মৃত শিশু জাওয়াদ ওই এলাকার খোরশেদ আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় শিশুটির মা পরিবারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সকলের অগোচরে শিশুটি খেলাচ্ছলে বসতঘর সন্নিহিত এক পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের