27 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কুয়েতের আমিরের ইন্তেকাল

কুয়েতের আমিরের ইন্তেকাল

কুয়েতের আমিরের ইন্তেকাল

বিশ্বডেস্ক: কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, শনিবার তিনি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি….রাজিউন)।

আরব টাইমস জানায়, কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক রাজকীয় ফরমানে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ-এর মৃত্যুতে পুরো জাতি শোকাহত।পাশাপাশি আরব রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরাও গভীরভাবে শোকাহত।

শেখ নওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নিয়েছিলেন।  গত মাসে বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যার কারণে আমিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দেশটি তিনদিনের শোক পালন করবে। এ সময় সকল শপিংমল, রেস্টুরেন্টসব কিছু বন্ধ থাকবে। তবে হাসপাতাল ও ফার্মেসি এবং লুলু হাইপার মার্কেট ছাড়া।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ