30 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম নগরীতে বাস উল্টে নিহত ২

চট্টগ্রাম নগরীতে বাস উল্টে নিহত ২

চট্টগ্রাম নগরীতে বাস উল্টে নিহত ২

বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে নগরীর আকবরশাহ থানাধীন পাক্কা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুর রহিম (২৫)। তিনি মিরসরাই জোরারগঞ্জ থানার বড় দারোগাহাট এলাকার উত্তর দূর্গাপূরের জামাল উদ্দিনের ছেলে। অন্যজন হচ্ছেন শান্তু বড়ুয়া (২২)। তার বাড়ি ডবলমুরিং এলাকার মনসুরাবাদে। পেশায় তিনি গার্মেন্টস কর্মী ছিলেন।

এছাড়া, গুরুতর আহত ব্যক্তি হলেন মো. রেদোয়ান (৩১)। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার বাড়ি মিরসরাইয়ের তিনঘড়িয়াতোলা গ্রামে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর)  সকালে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন  আকবর শাহ থানার ওসি (তদন্ত) শাকের আহমেদ।

তিনি বলেন, উত্তরা মিনিবাস চট্টগ্রাম শহর থেকে সীতাকুন্ডে যাচ্ছিল। চালকের বেপরোয়া গতির কারণে পাকা রাস্তার মাথা এলাকায় জিন্স গার্মেন্টসের সামনে বাসটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেয়ার পথে আরেকজন মারা যান। ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি শাকের আহমেদ।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর ঢামেকে বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার পাঁচ দিনের ব্যবধানেই আবার কমলো স্বর্ণের দাম আজ বিশ্ব শিক্ষক দিবস, সম্মাননা পাচ্ছেন ১০১ গুণী শিক্ষক