27 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » তফসিল প্রত্যাহারের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ

তফসিল প্রত্যাহারের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ

তফসিল প্রত্যাহারের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ

বিএনএ, চবি: আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় রেলষ্টেশনস্থ ষোলশহরে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা তফসিলের বিরুদ্ধে ও অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

আরও পড়ুন: কুবিতে আন্তঃবিভাগ নাট্য উৎসবে বিজয়ী বাংলা বিভাগ

এবিষয়ে নোমান বলেন, নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনের ঘোষণা দিয়েছে। এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকার মূলত নিজের পতনের দিন-ক্ষণ নির্দিষ্ট করেছে। ছাত্রসমাজ প্রহসনের এই তফসিল মানে না। জনগণের মতামতকে উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের একতরফা নির্বাচন করার পাঁয়তারা ছাত্রসমাজ শক্ত হাতে রুখে দিবে। এখন থেকে এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঠিকানা হয় রাজপথ, না হয় কারাগার।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতারা।

বিএনএনিউজ/ সুমন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা