26 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পটুয়াখালীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

পটুয়াখালীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

পটুয়াখালীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

বিএনএ, পটুয়াখালী: পটুয়াখালী পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে এক প্রসূতি নারী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) রাতে হলিটাচ হসপিটালে সোয়া ৯টার দিকে প্রসূতির সিজার করা হয়। এরপর একে একে চার নবজাতক পৃথিবীর আলো দেখে।

শহরের ৩নং ওয়ার্ডের শিমুলবাগ এলাকার বাসিন্দা ঐ নারীর প্রসব বেদনা অনুভব হলে এদিন বিকেল ৪টার দিকে ওই বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক, বিশেষজ্ঞ ও সার্জন জাকারিয়া সুলতানার তত্ত্বাবধায়নে সোয়া ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সিজারের পর একে একে চার সন্তানের জন্ম হয়েছে।

এদের মধ্যে প্রথম ও দ্বিতীয় নবজাতক মেয়ে শিশু, তৃতীয় নবজাতক ছেলে শিশু ও চতুর্থটি মেয়ে শিশু। পরে রাত সোয়া ১১টার দিকে শিশুদের চিকিৎসার জন্য শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের স্ক্যানুতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সেন্টমার্টিনে আটকা পড়েছে ৪ শতাধিক পর্যটক

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জন জাকারিয়া সুলতানা বলেন, প্রথম থেকেই এই রোগী আমার তত্ত্বাবধানে ছিল। রোগীর ডায়াবেটিস, থাইরয়েড ও উচ্চ রক্তচাপ থাকায় কিছু জটিলতা তৈরি হয়। তাই এই প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি করানো হয়েছে। তার এক ছেলে তিন মেয়ে হয়েছে। মা বর্তমান সম্পূর্ণ সুস্থ, শিশুদের ঝুঁকি বিবেচনায় বিশেষায়িত শিশু পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ