20 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নানা আয়োজনে ফেনী অ্যাসোসিয়েশনের ‘চড়ুইভাতি’ অনুষ্ঠিত

নানা আয়োজনে ফেনী অ্যাসোসিয়েশনের ‘চড়ুইভাতি’ অনুষ্ঠিত

নানা আয়োজনে ফেনী অ্যাসোসিয়েশনের 'চড়ুইভাতি' অনুষ্ঠিত

বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব ফেনীর চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নীলদিঘী এলাকায় এই অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহরিয়ার আরিফুর রহমান, মোহাম্মদ ইকবাল হোসাইন, শামীমা ইয়াসমিন ও লিংকন চন্দ্র শীল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. আনিসুজ্জামান রিমন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক বিপ্লব মল্লিক, শিক্ষক সমিতির সাবেক সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মুহাইমিনুল ইসলাম সেলিম এবং নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের।
নানা আয়োজনে ফেনী অ্যাসোসিয়েশনের 'চড়ুইভাতি' অনুষ্ঠিত

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে নোবিপ্রবিতে অধ্যয়নরত ফেনী জেলার সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফেনী স্টুডেন্টস্ অ্যাসোয়িশেনের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার।

উল্লেখ্য, চড়ুইভাতির পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা পিলো পাসিং, টার্গেট গেম ও হাড়িভাঙ্গার আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়।

বিএনএ/শাফি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী