26 C
আবহাওয়া
১০:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

বিএনএ টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন বাবা ও ছেলে। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে মো. আইনউদ্দিন (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)। আইনউদ্দিন কৃষি কাজ করতেন ও আনোয়ার ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ। তিনি জানান, আনোয়ার হোসেন নতুন একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনেন। রাতে তার বাড়িতেই চার্জ দিয়ে রাখেন। ভোর চারটায় ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আনোয়ার হোসেন। সেসময় তার আত্মচিৎকারে পিতা আইন উদ্দিন গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। দুইজনের আত্মচিৎকারে আনোয়ার হোসেনের মা গিয়ে বিদ্যুতে মেইন লাইন বন্ধ করে দেন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে