18 C
আবহাওয়া
১০:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সৌদির নাগরিকত্ব পেলেন বাংলাদেশি মুখতার

সৌদির নাগরিকত্ব পেলেন বাংলাদেশি মুখতার

মুখতার

বিএনএ প্রবাস ডেস্ক, ঢাকা: সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশি মুখতার আলিম বিন মুস্তাফিজুর রহমান। তিনি পবিত্র কাবা শরীফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার। মুখতার আলিমের জন্ম বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। তার বাবার নাম মুফিজুর রহমান শিকদার। সৌদি বাদশার এক রাজকীয় আদেশের উদ্ধৃতি দিয়ে সৌদি আরবের সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সৌদি সরকারের লক্ষ্যমাত্রা বা ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চৌকসদের আকৃষ্ট করতে বিদেশিদের নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে রাজপ্রাসাদ। নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে। সম্প্রতি সৌদি আরবের সরকার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনি ক্ষমতা সম্পন্ন প্রতিভাবান বিদেশিদের সৌদি আরব নাগরিকত্ব প্রদান করবে।

বিগত বিশ বছর ধরে কাবার কালো গিলাফে সোনালী হরফে চিত্তাকর্ষক ক্যালিওগ্রাফি অঙ্কন করে আসছেন বাংলাদেশি মুখতার। তাছাড়া সৌদিতে তিনি বিভিন্ন সময় হস্তলিপি শেখার কোর্স প্রশিক্ষণ দেন এবং এ বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ পুস্তিকাগুলো তার রচিত।

মুখতার মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা সার্টিফিকেট গ্রহণ ও স্নাতকোত্তর করেন। ক্যালিওগ্রাফির ওপর সার্টিফিকেট অর্জন করেন। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় হস্তলিপি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা