32 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে বাস উল্টে একজনের মৃত্যু

খাগড়াছড়িতে বাস উল্টে একজনের মৃত্যু


বিএনএ, খাগড়াছড়ি: চট্টগ্রামের খাগড়াছড়ির মাটিরাঙায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মো. মাসুদ নামের একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১৩ জন।

রোববার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙার সাপমারা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মাসুদ গাজীপুরের তোহালাতপুর এলাকার আলতাফ সরকারের ছেলে।

পুলিশ জানায়, খাগড়াছড়ির দীঘিনালা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। মাটিরাঙার সাপমারা এলাকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গুরুত্বর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, নিহতের মরদেহের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর চালক পলাতক থাকলেও বাসটি জব্দ করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত