27 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ১৯ দিনব্যপী চুনতি সীরাতুন্নবী (সঃ) মাহফিল শুরু ১৮ অক্টোবর

১৯ দিনব্যপী চুনতি সীরাতুন্নবী (সঃ) মাহফিল শুরু ১৮ অক্টোবর

১৮ অক্টোবর শুরু : ১৯ দিনব্যপী চুনতি সীরতুন্নবী (সঃ) মাহফিল

লোহাগাড়া(চট্টগ্রাম) : চট্টগ্রামের সর্ব দক্ষিণেল ইপজেলা লোহাগাড়ায়  চুনতি শাহ সাহেব কেবলা মরহুম হাফেজ আহমদ ( রহঃ ) কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দিনব্যপী সীরাতুন্নবী (সঃ) মাহফিল আগামী ১৮ অক্টোবর শুরু হবে। যা  ৫ নভেম্বর দিবাগত রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

জানা যায়, মাহফিলের উদ্বোধন করবেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি ।

বিগত বছরগুলোর ন্যায় মাহফিল  শান্তিপূর্ণ ও সুশৃংখল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাহফিল আয়োজক কমিটি ও উপকমিটি সমূহ ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

শুক্রবার ( ১৫ অক্টোবর ) দুপুরে চুনতি শাহ মঞ্জিলে সাংবাদিকদের সাথে মাহফিল পরিচালনা কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাহফিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, ১৯ দিনব্যাপী ৫১তম  এ সীরাত মাহফিলে প্রতি বছরের ন্যায় এ বছরও দেশের বিশিষ্ট ওয়ায়েজিন ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেবেন। এবারের মাহফিলের বাজেট ২ কোটি ৭৫ লক্ষ টাকা।

দেশের সবচেয়ে বৃহৎএবং দীর্ঘকাল (১৯ দিন) ঐতিহাসিক এ সীরাতুন্নবী (স.) মাহফিল আয়োজনের একমাত্র উৎস আল্লাহ ও রাসূল প্রেমিক জনতার আর্থিক ও কায়িক সহায়তা।

নেতৃবৃন্দ মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে সর্বাত্মক সহযোগিত কামনা করেন।

মাহফিল পরিচালনা কমিটির সভাপতি, চুনতি শাহ সাহেব কেবলার দৌহিত্র মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও শাহজাদা তৈয়বুল হক বেদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাহফিল পরিচালনা কমিটির অন্যতম সদস্য শাহ সাহেব কেবলার দৌহিত্র আবদুল মালেক ইবনে দিনার নাজাত, কশশাফুল হক শেহজাদ,  মো: জাহেদুর রহমান, কাজী আরিফুল ইসলাম প্রমুখ।

বিএনএ নিউজ ২৪, রায়হান সিকদার, জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ