25 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে জশনে জুলুস যেন জনসমুদ্র!

চট্টগ্রামে জশনে জুলুস যেন জনসমুদ্র!


বিএনএ ডেস্ক :  ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রাম নগরীতে জশনে জুলুসের শোভাযাত্রা জনসমুদ্রে রূপ নিয়েছে । সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আনজুমান-এ-রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে নগরীর মুরাদপুর-ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা থেকে শোভাযাত্রা বের হয়।

৫২তম এ জশনে জুলুসে নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ। অতিথি হিসেবে ছিলেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ।

এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন জামেয়া ময়দানে এসে জড়ো হতে থাকেন। জুলুসটি বিবিরহাট হয়ে মুরাদপুর, মুরাদপুর ট্রাফিক পুলিশ বক্স থেকে ডান দিকে মোড় নিয়ে ষোলশহর, দুই নম্বর গেট, জিইসি মোড় ঘুরে দুপুর সাড়ে ১২টার দিকে জামেয়া মাদরাসা মাঠে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলল্লাহ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল পুরো বন্দর নগরী। এ সময় হামদ, নাত, তাকবির, দরুদ শরিফে মুখরিত ছিল নগরীর সড়কগুলো। কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেলে আবার কেউ ট্রাক কিংবা পিকআপের ওপর চেপে জুলুসে অংশ নেয়।

দেখা যায়, জুলুসকে ঘিরে নগরীর বিভিন্ন সড়কে ভাসমান মেলা বসেছে। এতে টুপি, মেসওয়াক, তসবিহ, ইসলামি বই, আতর, পতাকা, পাঞ্জাবি, পাজামা, জুতো বিক্রি হচ্ছে। কেউ কিনছেন তো আর কেউ কেউ সেগুলো নাড়িয়ে দেখছেন।

এ ছাড়া অনেককে শরবত, কমলা, চকলেট, পাউরুটি, খাবার পানিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী অংশগ্রহণকারীদের বিতরণ করতে দেখা গেছে।

১৯৭৪ সাল থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীতে এ জশনে জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ছিল ৫২তম জশনে জুলুস।

প্রয়াত আল্লামা হাফেজ সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র) চট্টগ্রামে জশনে জুলুসের প্রবর্তনকারী। তার ছেলে আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ ১৯৮৭ সাল থেকে জুলুসে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এবার জুলুসে নেতৃত্ব দেওয়া সাবের শাহ আল্লামা তাহের শাহ’র ছেলে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা