27 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় ২৪ ঘণ্টায় ১০ হাজার মানুষের মৃত্যু

করোনায় ২৪ ঘণ্টায় ১০ হাজার মানুষের মৃত্যু

করোনায় বিশ্বে আরও ৭ হাজারের বেশি প্রাণহানি

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৫ লাখের বেশি মানুষের। এক দিনের ব‌্যবধানে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২০০ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৬২ হাজার ৪৮৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে ৫ লাখ ১১ হাজার ৫১২ জনের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ লাখ ৭৩ হাজার ২৮১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৭৫৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ৭১৭ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৭৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৮৫ হাজার ২৩ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ৮৭৩ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৩ হাজার ৯৬০ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৫৮ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের